সিদীপ কর্তৃক বাস্তবায়িত  •  পিকেএসএফ-এর সহযোগিতায়

রেইজ (RAISE) প্রকল্প রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অফ ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট

দক্ষতা শিখুন, উদ্যোক্তা হোন, নিজের পায়ে দাঁড়ান — আপনার নিজের এলাকাতেই।

বাংলাদেশের অসংখ্য তরুণ-তরুণী আজও সুযোগের অপেক্ষায় — কেউ একটি কাজ শিখতে চান, কেউ নিজের ব্যবসা শুরু করতে চান, আবার কেউ চান পরিবারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতে। সেই স্বপ্নগুলোর পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়েই যাত্রা করেছে রেইজ (RAISE) প্রকল্প। আপনার কর্মজীবনে সাবলম্বী হওয়ার যাত্রায় একজন নির্ভরযোগ্য সহযোগী হতে চায় রেইজ প্রকল্প, যা আপনার এলাকায় বাস্তবায়ন করছে সিদীপ

“রেইজ প্রকল্প - ছোটো উদ্যোগে মানব সক্ষমতার বিকাশ”

এই প্রকল্পে শেখানো হয়:

চাহিদাসম্পন্ন কর্মমুখী শিক্ষা পেশাগত শৃঙ্খলা আত্মবিশ্বাস ব্যবসায়িক চিন্তাভাবনা ভবিষ্যৎ পরিকল্পনা

রেইজ প্রকল্পের মূল লক্ষ্য

রেইজ প্রকল্পের লক্ষ্য শুধু প্রশিক্ষণ প্রদান নয়; বরং একজন মানুষের সম্ভাবনাকে দক্ষতায় রূপান্তর করা এবং সেই দক্ষতাকে টেকসই জীবিকার সঙ্গে যুক্ত করা।

  • কর্মমুখী দক্ষতা উন্নয়ন করা হয়।
  • বাস্তব কর্মপরিবেশে শিক্ষানবিশদের কাজ শেখার সুযোগ সৃষ্টি করা হয়।
  • আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সহায়তা করা হয়।
  • কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা হয়।
  • তরুণদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে উৎসাহিত করা হয়।
  • দক্ষ, আত্মবিশ্বাসী এবং দায়িত্বশীল মানবসম্পদ গড়ে তোলা হয়।

প্রকল্প পরিচিতি

রেইজ প্রকল্প পিকেএসএফ-এর সহায়তায় পরিচালিত একটি জাতীয় উদ্যোগ। এর লক্ষ্য সুবিধাবঞ্চিত যুব-যুবক, নারী, ক্ষুদ্র উদ্যোক্তা, প্রান্তিক জনগোষ্ঠী ও অনানুষ্ঠানিক খাতের কর্মীদের দক্ষতা উন্নয়ন, আর্থিক সহায়তা, ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। ক্ষুদ্র উদ্যোগ খাতে নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক কর্ম পরিবেশ গড়ে তোলার মাধ্যমে যুব-সমাজের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি করে টেকসই জীবিকা নিশ্চিত করাই রেইজ প্রকল্পের মূল উদ্দেশ্য। দেশের শহর, উপশহর ও জলবায়ু ঝুঁকিপূর্ণ অঞ্চলে ৮৯টি অংশীদার উন্নয়ন সংস্থার মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।

রেইজ প্রকল্প প্রধানত তিন ধরনের কর্মসূচি বাস্তবায়ন করছে — নিচে বিস্তারিত দেখুন:

শিক্ষানবিশি কর্মসূচি

কার্যক্রমসমূহ

  • নিজ এলাকায় ৪–৬ মাস মেয়াদি কারিগরি প্রশিক্ষণের সুযোগ।
  • সরাসরি দক্ষ ওস্তাদের কাছে হাতেকলমে কাজ শেখার সুযোগ।
  • অংশগ্রহণকারীদের জীবন দক্ষতা প্রশিক্ষণ প্রদান।
  • প্রশিক্ষণ সম্পন্নকারীদের সার্টিফিকেট প্রদান।
  • সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারীদের প্রশিক্ষণ ভাতা প্রদান।
  • প্রশিক্ষণ শেষে চাকরি ও আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করা।
  • প্রশিক্ষণ শেষে নির্বাচিতদের ব্যবসা শুরু করার জন্য স্বল্প সুদে ঋণ প্রদান।

যাদের জন্য

  • নিম্ন আয়ের পরিবারের সুবিধাবঞ্চিত তরুণ-তরুণী।
  • পিছিয়ে পড়া নারী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, প্রতিবন্ধী এবং প্রান্তিক জনগোষ্ঠী।

অংশগ্রহণে যা প্রয়োজন

  • আগ্রহী প্রশিক্ষণার্থীর দুই কপি পাসপোর্ট সাইজ ছবি।
  • বয়স সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩৫ বছর।
  • জাতীয় পরিচয়পত্র / জন্মনিবন্ধনের ফটোকপি।
  • শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন পঞ্চম শ্রেণি এবং সর্বোচ্চ এইচএসসি পাশ।
  • একজন ওস্তাদের অধীনে টানা ৪–৬ মাস, প্রতিদিন ৮ ঘণ্টা করে কাজ শেখার আগ্রহ থাকতে হবে।
  • সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটের ফটোকপি।
  • পিতা/মাতার জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধনের ফটোকপি।
  • পুরোপুরি বেকার হতে হবে (পড়ালেখারত অবস্থায় প্রশিক্ষণে অংশ নেওয়া যাবে না)।
উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি

কার্যক্রমসমূহ

  • তরুণ উদ্যোক্তাদের আর্থিক সেবার মাধ্যমে ব্যবসা সম্প্রসারণ।
  • ৫ দিনব্যাপী ব্যবসায় ব্যবস্থাপনা ও উদ্যোগ উন্নয়ন প্রশিক্ষণ।
  • সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারীদের প্রশিক্ষণ ভাতা প্রদান।
  • নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে সহায়তা করা।
  • প্রয়োজনীয় ব্যবসায়িক পরামর্শ প্রদান এবং উদ্যোগের অগ্রগতি মনিটরিং।
  • পরিবেশগত ও সামাজিক ঝুঁকির সুরক্ষায় প্রয়োজনীয় তদারকিকরণ।

যাদের জন্য

  • নিম্ন আয়ের পরিবারের তরুণ উদ্যোক্তা ও অনানুষ্ঠানিক খাতের কর্মজীবীগণ।
  • পিছিয়ে পড়া নারী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, প্রতিবন্ধী, দলিত এবং প্রান্তিক জনগোষ্ঠী।

অংশগ্রহণের শর্তাবলি

  • বয়সসীমা ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।
  • শিক্ষাগত যোগ্যতা পঞ্চম শ্রেণি থেকে এইচএসসি পাশের মধ্যে।
  • বর্তমানে ব্যবসা বা আয়বর্ধক কর্মকাণ্ডে ন্যূনতম ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
  • পরিবারের গত ১২ মাসের গড় মাসিক আয় সর্বোচ্চ ৩০,০০০/- টাকা বা তার কম হতে হবে।
  • ঋণ গ্রহণের পর ৫ দিনব্যাপী ব্যবসায় ব্যবস্থাপনা ও উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে।
  • ব্যবসার মোট পুঁজি/বিনিয়োগ সর্বোচ্চ ৭,০০,০০০/- টাকার মধ্যে হতে হবে। (বাণিজ্যিক জমি ও মূল ভবন এই হিসাবের বাইরে থাকবে; কাঁচামাল, ইনভেন্টরি, যন্ত্রপাতি ও নগদ অর্থ এর অন্তর্ভুক্ত হবে।)
জলবায়ু ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের ব্যবসা পুনরুদ্ধার কর্মসূচি

কার্যক্রমসমূহ

  • ০২ দিনব্যাপী ঝুঁকি ব্যবস্থাপনা ও ব্যবসায় ধারাবাহিকতা প্রশিক্ষণ।
  • সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারীদের প্রশিক্ষণ ভাতা প্রদান।
  • নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে সহায়তা করা।
  • ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র উদ্যোক্তাদের আর্থিক সেবার মাধ্যমে ব্যবসা পুনরুদ্ধারে সহায়তা।
  • প্রয়োজনীয় ব্যবসায়িক পরামর্শ প্রদান এবং উদ্যোগের অগ্রগতি মনিটরিং।
  • পরিবেশগত ও সামাজিক ঝুঁকির সুরক্ষায় প্রয়োজনীয় তদারকিকরণ।

যাদের জন্য

  • চর, নদীভাঙন এলাকা, উপকূলীয় অঞ্চল, বন্যাপ্রবণ অঞ্চল, হাওর অঞ্চল ও খরাপ্রবণ এলাকার ক্ষতিগ্রস্ত ও প্রকৃত ক্ষুদ্র উদ্যোক্তা।
  • পিছিয়ে পড়া নারী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, প্রতিবন্ধী, দলিত এবং প্রান্তিক জনগোষ্ঠী।

অংশগ্রহণের শর্তাবলি

  • ভৌত ও সম্পদের ক্ষয়ক্ষতি: দুর্যোগের কারণে বসতভিটা, ক্ষেতের ফসল, যন্ত্রপাতি, গুদামঘর বা কাঁচামালের আংশিক অথবা সম্পূর্ণ ক্ষতি হওয়া।
  • ব্যবসা বন্ধ থাকা: কাঁচামালের সংকট বা বাজারজাতকরণের সমস্যার কারণে ন্যূনতম ১ পূর্ণ সপ্তাহ (৭ দিন) ব্যবসা সম্পূর্ণ বন্ধ থাকা।
  • ঋণ পরিশোধে অনিয়মিত: জলবায়ুর অভিঘাতে নগদ অর্থের প্রবাহ ক্ষতিগ্রস্ত হওয়ায় চলমান ঋণের কিস্তি পরিশোধে অনিয়মিত বা ব্যর্থ হওয়া।
  • তহবিল শূন্যতা: পারিবারিক আয়ের উৎস সম্পূর্ণ বন্ধ হওয়া এবং নিজস্ব সঞ্চয় শেষ হয়ে যাওয়ায় স্বাধীনভাবে ব্যবসা চালুর সামর্থ্য না থাকা।

শিক্ষানবিশি কর্মসূচির ট্রেডসমূহ

আপনার আগ্রহ ও এলাকার সুযোগ অনুযায়ী নিচের ৩১টি ট্রেড থেকে বেছে নিতে পারবেন:

❤️কেয়ারগিভিং
🏍️মোটরসাইকেল সার্ভিসিং
🍞বেকারি অ্যান্ড পেস্ট্রি প্রোডাকশন
🚜মেকানাইজড এগ্রিকালচারাল ফার্মিং
🧹হাউসকিপিং
🚰প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিং
💄বিউটিফিকেশন অ্যান্ড ওয়েলনেস
🌐ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট
🚗অটো-মেকানিক্স
🧵সেলাই মেশিন পরিচালনা
🪑কার্পেন্ট্রি অ্যান্ড কার্পেন্ট্রি বিজনেস
⚙️স্মল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেটাল ওয়ার্কস
👗ফ্যাশন গার্মেন্টস
🧱মেসনারি অ্যান্ড রড বাইন্ডিং
🍽️ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন
🎨এমব্রয়ডারি অ্যান্ড হ্যান্ডিক্রাফটস
💼সেলস প্রফেশনাল
📺কনজিউমার ইলেকট্রনিক্স
📱ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং
👜লেদার গুডস সেটিং অ্যান্ড অ্যাসেম্বলিং
🖌️নির্মাণকাজে পেইন্টিং
🔥ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন
🎬গ্রাফিক ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া
🪟অ্যালুমিনিয়াম ফেব্রিকেশন অ্যান্ড ইনস্টলেশন
💻আইটি সাপোর্ট সার্ভিস
🪨টাইলস অ্যান্ড মার্বেল ফিটিং
🧭ট্যুর অপারেশন অ্যান্ড ট্যুরিস্ট গাইড
ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেন্যান্স
📲মোবাইল ফোন সার্ভিসিং
ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস
❄️রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং

জীবন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের বিষয়বস্তু

শিক্ষানবিশি কর্মসূচির অংশগ্রহণকারীদের জন্য নিচের বিষয়গুলো নিয়ে জীবন দক্ষতা প্রশিক্ষণ দেওয়া হয়:

🎯লক্ষ্য নির্ধারণ
🤝দ্বন্দ্ব/বিরোধ সামলানো
🕊️সমঝোতা
👥টিম বিল্ডিং ও সহযোগিতা
💬যোগাযোগ দক্ষতা
🌱সম্পর্ক উন্নয়ন
🧩সমস্যা সমাধান ও সিদ্ধান্ত গ্রহণ
💡সৃজনশীল চিন্তা
👂শোনার দক্ষতা
🧘মানসিক চাপ ব্যবস্থাপনা
💗আবেগীয় বুদ্ধিমত্তা
🪞আত্মসচেতনতা
🛑আত্মনিয়ন্ত্রণ
🔥প্রেরণা
🤲সহমর্মিতা
🗣️সামাজিক দক্ষতা
🌟আত্মসম্মানবোধ
☀️ইতিবাচক চিন্তা
🚩নেতৃত্ব

ব্যবসায় ব্যবস্থাপনা ও উদ্যোগ উন্নয়ন প্রশিক্ষণের বিষয়বস্তু

উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির আওতায় নিচের বিষয়গুলো নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়:

📘উদ্যোক্তা, উদ্যোগ ও ব্যবসার মৌলিক ধারণা
🗂️উদ্যোক্তার শ্রেণিবিভাগ
🏗️ব্যবসার কাঠামো
📈উদ্যোগ উন্নয়ন
🌍ব্যবসায়ের পরিবেশ
🌟উদ্যোক্তার গুণাবলি
⚖️আইনগত দায়, লাইসেন্স, ট্যাক্স, ভ্যাট ও বীমা
👔উদ্যোগে কর্মী ব্যবস্থাপনা
💰ব্যবসায়িক পরিকল্পনা ও অর্থায়ন
🧾আর্থিক ব্যবস্থাপনা
📊মুনাফার পরিকল্পনা
🏭ক্ষুদ্র ব্যবসায়ের উৎপাদন ব্যবস্থাপনা
📣ক্ষুদ্র ব্যবসায়ের বিপণন
♻️টেকসই ও উদ্ভাবনী ব্যবসা
🚀ব্যবসা সম্প্রসারণ

ঝুঁকি ব্যবস্থাপনা ও ব্যবসায় ধারাবাহিকতা প্রশিক্ষণের বিষয়বস্তু

জলবায়ু ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের ব্যবসা পুনরুদ্ধার কর্মসূচির আওতায় নিচের বিষয়গুলো নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়:

🧭উদ্যোগ, উদ্যোগ উন্নয়ন ও উদ্যোগ ব্যবস্থাপনা
⚠️ঝুঁকি ও ঝুঁকির কারণসমূহ
🛡️পরিবেশ ও সামাজিক নিরাপত্তা
🔍ঝুঁকি হ্রাসকরণ পদ্ধতি ও ঝুঁকি পর্যবেক্ষণ
🌟উদ্যোক্তার গুণাবলি
🔄ব্যবসা অব্যাহত রাখার কৌশলসমূহ
📋ব্যবসা অব্যাহত রাখার পরিকল্পনা